প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:১৫ এএম
বিশ্বের দূষিত শহরের তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল ১২তম। ছবি : সংগৃহীতরাজধানী ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য এ পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২৯। এ স্কোর অনুযায়ী, শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত শহরের তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল ১২তম।
তালিকায় ২২৮ স্কোর নিয়ে শীর্ষে ছিল সৌদি আরবের রিয়াদ। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৭২), তৃতীয় ইরাকের বাগদাদ (১৭১), চতুর্থ ভারতের মুম্বাই (১৬১) এবং পঞ্চম ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৯)।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ ধরা হয়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মাত্রা বিবেচনা করা হয়।
২০১৯ সালে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর ফলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।
সময়ের আলো/এমকে