জাপানে বছরে ১ লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়নি : টোকিও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক

2026-10-30T04:09:12+00:00
2026-10-30T04:09:12+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
জাতীয়
জাপানে বছরে ১ লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়নি : টোকিও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:০৯ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে জাপান এক লাখ বাংলাদেশি কর্মী নিতে সম্মত হয়েছে বলে প্রচারিত তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি ও প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসির মহাপরিচালক কিতামুরা তোশিহিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

পোস্টে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাপান সরকার বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে সম্মত হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তবে ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের আলোচনা বা অন্য কোথাও এ ধরনের সিদ্ধান্তের তথ্য নেই।

বৈঠক সম্পর্কে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে পোস্টে।


এর আগে, জাপানে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে বছরে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছিল বাংলাদেশ। এ ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণার্থী, নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী ও পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়।

তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সরকারের সম্মতির তথ্য সঠিক নয়।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জাপান  ১ লাখ কর্মী  সিদ্ধান্ত  টোকিও 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: