অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল : শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মজুরি বাড়ানোর দাবিতে যারা অস্থিরতা সৃষ্টি করছে তারা কেউ প্রকৃত শ্রমিক নয়; একটি

2026-10-31T16:58:38+00:00
2026-10-31T16:58:38+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল : শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম 
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মজুরি বাড়ানোর দাবিতে যারা অস্থিরতা সৃষ্টি করছে তারা কেউ প্রকৃত শ্রমিক নয়; একটি রাজনৈতিক মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে।

শনিবার (৩১ অক্টোবর) পোশাকশিল্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধে উদ্যোগ নেবে বিকেএমইএ-বিজিএমইএ।

অন্যদিকে, মজুরি বোর্ড গঠনে বিলম্বের পেছনে শ্রমিক প্রতিনিধিরাই দায়ী বলে জানিয়েছেন উদ্যোক্তারা।


প্রসঙ্গত, শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়েছে। সে হিসাবে, ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া সবশেষ সাড়ে ১২ হাজার টাকার মজুরি কাঠামোটি সংশোধন করতে হবে এ বছরেই। পহেলা নভেম্বর গঠন করা হবে মজুরি বোর্ড।

সবশেষ সংশোধনে মজুরি বৃদ্ধি পেয়েছিল ৫৬.২৫ শতাংশ। এবার ন্যূনতম মজুরির দাবি উঠেছে ৩২ হাজার টাকা।

এমন বাস্তবতায়, শুক্রবার শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে শনিবার শ্রম ভবনে মালিকদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   অস্থিরতা সৃষ্টি  অপচেষ্টা  রাজনৈতিক মহল  শ্রমমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: