ফলাফলের এমন অবনতি কোনোভাবেই ইতিবাচক নয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়াকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে দেখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম

2026-10-31T17:24:34+00:00
2026-10-31T19:14:24+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
ফলাফলের এমন অবনতি কোনোভাবেই ইতিবাচক নয় : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৭:১৪ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী । ছবি : সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়াকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে দেখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, ফলাফলের এমন বিপর্যয় কোনোভাবেই প্রশংসনীয় নয়। শিক্ষার্থীদের শিখন-অর্জনে ঘাটতি রয়েছে উল্লেখ করে শিক্ষার মান বাড়াতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। এক বছরের ব্যবধানে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে। ফলাফলের এই অবনতি সন্তোষজনক নয় এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিখন-অর্জনের ঘাটতি স্পষ্ট হয়েছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার মানের অবনতির জন্য শুধু শিক্ষার্থীদের দায়ী করলে চলবে না। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেকের দায়িত্ব রয়েছে। পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের শেখার সক্ষমতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।’


দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষকসংকটের বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি পর্যায়ের কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৭ বছরের নিয়োগসংক্রান্ত জট এখনো রয়ে গেছে। দীর্ঘদিনের এই নিয়োগসংকটের কারণে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমেও প্রয়োজনীয় নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। ফলে দীর্ঘদিনের নিয়োগজট কাটিয়ে উঠতে বিলম্ব হচ্ছে।’

তবে শিক্ষকসংকট নিরসনে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানান তিনি। তার ভাষ্য, বিদ্যমান ব্যবস্থাগত সীমাবদ্ধতার কারণে নিয়োগপ্রক্রিয়ায় সময় লাগলেও সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, শনিবার বেলা ১১টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

সময়ের আলো/এসকে
  বিষয়:   এইচএসসি  ফলাফল  অবনতি  কোনোভাবে  ইতিবাচক  নয়  শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: