খিলক্ষেতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চালানো অভিযানের ঘটনায় সাময়িক বরখাস্ত

2026-10-31T19:45:10+00:00
2026-10-31T19:45:10+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
খিলক্ষেতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম 
অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। ছবি : সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চালানো অভিযানের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের পর তাকে প্রথমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ ঘটনায় পুলিশের প্রতি জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার ওই তিনতলা বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটির মালিক আব্দুল্লাহ আল জহির তখন পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে সারা রাত ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলার অভিযোগ ছিল। অভিযানে ২৬ নারী ও ৫৮ পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও ছিলেন।


অভিযানকালে বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে বাড়ির মালিক আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে ডিজে পার্টির পাশাপাশি মাদক সেবন চলছিল।

ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, বাড়িটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছিল।

তবে বাড়ির মালিক আব্দুল্লাহ আল জহিরের দাবি ছিল, বাড়িটি এয়ারবিএনবি ও ট্রাভেলার প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ছিল। জন্মদিনের অনুষ্ঠান কিংবা গায়ে হলুদের মতো আয়োজনের জন্য বাড়ির উঠান ভাড়া দেওয়া হতো। সেখানে মাদক বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা ছিল বলেও দাবি করেন তিনি।

ভাড়া দেওয়া বাড়িতে ভাড়াটিয়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় বাড়ির মালিকের ওপর বর্তানো উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন এই পুলিশ কর্মকর্তা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   খিলক্ষেতে  ডিজে পার্টি  ঘটনা  সাময়িক বরখাস্ত  অতিরিক্ত ডিআইজি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: