সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান এক সিন্ডিকেট সদস্য।
তবে এ বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে একাধিকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
উল্লেখ্য , সম্প্রতি গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব। তার পরিবেশিত বেশ কয়েকটি গান দ্রুত নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমুখী মতামত তৈরি হয়।
সময়ের আলো/ইউএমএইচ