যৌন নিপীড়নের সত্যতা : ঢাবি শিক্ষক এরশাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌন নিপীড়নের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।সোমবার (২২

2026-06-23T14:39:34+00:00
2026-06-23T14:39:34+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিক্ষা
যৌন নিপীড়নের সত্যতা : ঢাবি শিক্ষক এরশাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:৩৯ পিএম 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিম। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌন নিপীড়নের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।  

সোমবার (২২ জুন) তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন পায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য জানান, অধ্যাপক এরশাদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি। কমিটির প্রতিবেদন সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, এখন এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে এবং ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। এরপর সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে পাশ হবে। 


উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গতবছরের ১৩ নভেম্বর রাজধানীর শেওরাপাড়ায় নিজ বাসা থেকে পুলিশ আটক করেন। শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে, রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ঢাবি  শিক্ষক  এরশাদ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: