‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানে প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের ভিডিওবার্তা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেইজে হঠাৎ বেজে উঠল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কালজয়ী সুর—‘আমার বন্ধু মহা জাদু

2026-06-23T15:44:34+00:00
2026-06-23T16:04:27+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানে প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের ভিডিওবার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৪:০৪ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেইজে হঠাৎ বেজে উঠল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কালজয়ী সুর—‘আমার বন্ধু মহা জাদু জানে’! বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে স্মরণীয় করে রাখতে আজ ২৩ জুন একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন আনোয়ার ইব্রাহিম, যার ব্যাকগ্রাউন্ডে দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে ব্যবহার করা হয়েছে এই গানটি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মালয়েশিয়া সফর। এই সফরকে দুই দেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, এই ঐতিহাসিক সফর মালয়েশিয়া-বাংলাদেশ বন্ধুত্বকে আরও জোরদার করবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে কৌশলগত সহযোগিতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।


গত ২১ জুন মালয়েশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ২২ জুন তিনি গিয়েছেন চীনে। ২৬ জুন চীন সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। তবে দুই দেশের এই রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্কের আবহে ব্যাকগ্রাউন্ডে হাবিবের গানের এই জাদুকরী ছোঁয়া দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মাঝে এক দারুণ ও উষ্ণ সাড়া ফেলেছে। 


সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   হাবীব  প্রধানমন্ত্রী  তারেক রহমান  আনোয়ার ইব্রাহিম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: