চলচ্চিত্রের নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

ঢালিউডের পরিচিত মুখ, নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) সকালে

2026-06-23T12:16:12+00:00
2026-06-23T17:10:55+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
চলচ্চিত্রের নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:১৬ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৫:১০ পিএম
নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন। ছবি : সংগৃহীত
ঢালিউডের পরিচিত মুখ, নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই গুণী শিল্পী। তার অকাল প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান গণমাধ্যমকে জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছিল।

সম্প্রতি তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হলে গত শনিবার (২০ জুন) মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ বিদায় নেন।


জাকির হোসেন দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রের নৃত্য পরিচালনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। কোরিওগ্রাফার বা নৃত্য পরিচালক হিসেবে বহু সিনেমায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন এবং দর্শকদের নজর কেড়েছেন। পর্দার পেছনে কাজ করার পাশাপাশি অভিনেতা হিসেবেও রুপালি পর্দায় তার সরব উপস্থিতি ছিল।

কাজের পাশাপাশি শিল্পীদের অধিকার ও কল্যাণেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি ‘ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক’ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ দর্শকেরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   চলচ্চিত্র  নৃত্য পরিচালক  অভিনেতা  জাকির হোসেন  আর নেই 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: