বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

বানারীপাাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বন্ধুর বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার

2026-06-23T16:13:47+00:00
2026-06-23T16:13:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর
বানারীপাাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:১৩ পিএম 
সোহেল ফকির। ছবি : সংগৃহীত
বন্ধুর বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা।


নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানিয়েছেন, গত ১৯ জুন সোহেলের বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ওই বিয়েতে যোগদানের জন্য ১০ দিন আগে সোহেল কুয়েত থেকে ছুটিতে দেশে আসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পান্নু মৃধা আরও জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টায় সোহেল মোটরসাইকেল পার্কিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়া গতির তাজবি পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রমকালে সোহেলকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের গোপালপুর এলাকায় ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বরিশাল  সড়ক  দুর্ঘটনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: