কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকায় মো. জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার এসআই মিন্টু মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাঁপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়, যার বাজার মূল্য ২ লাখ টাকা। চোরাকারবারি জহুরুল তখন বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
মুনতাসির মামুন মুন জানান, জব্দকৃত মালামাল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
সময়ের আলো/মহু