ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৭) নামে ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-06-23T17:17:05+00:00
2026-06-23T17:17:05+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১৭ পিএম 
মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ছবি : প্রতীকী
ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৭) নামে ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১১টায় সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে বয়ড়াতলা বাজারে পৌঁছালে একটি মাটিবাহী দ্রুত গতির ট্রাক্টর ইজিবাইকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও ১ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. উমা ইসলাম বলেন, ‘দুর্ঘটনার শিকার ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।’

ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘এখনও কেউ এ ঘটনায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।’

সময়ের আলো/মহু 


  বিষয়:   ঝিনাইদহ  ট্রাক্টর  ধাক্কা  ইজিবাইক  যাত্রী  নিহত  সড়ক  দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: