দুবাইয়ে অবৈধ ভিসা বিজ্ঞাপনে কঠোর হুঁশিয়ারি

ইউএই প্রতিনিধি

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদন ছাড়া ভিসা ও রেসিডেন্সি সেবা প্রচার করা অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে দুবাইয়ের জেনারেল

2026-06-23T17:23:30+00:00
2026-06-23T17:23:30+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
দুবাইয়ে অবৈধ ভিসা বিজ্ঞাপনে কঠোর হুঁশিয়ারি
ইউএই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:২৩ পিএম 
প্রতীকী ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদন ছাড়া ভিসা ও রেসিডেন্সি সেবা প্রচার করা অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)।

খালিজ টাইমস ও গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, জিডিআরএফএ-এর তদন্ত ও পর্যবেক্ষণ বিভাগ এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে। তাদের লক্ষ্য জনগণের আস্থা রক্ষা এবং অননুমোদিত সেবাদাতাদের মাধ্যমে প্রতারণা ঠেকানো।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি চালিয়ে একাধিক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে যারা বৈধ অনুমোদন ছাড়াই ইমিগ্রেশন-সংক্রান্ত সেবা দিচ্ছিল। জিডিআরএফ গ্যারান্টিড ভিসা, দ্রুত প্রসেসসহ এধরণের প্রলোভনে না পড়ার আহ্বান করেছে।

দুবাইয়ের ইতিমধ্যে রেসিডেন্সি কর্তৃপক্ষ (জিডিআরএফএ) সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সমস্ত অননুমোদিত এবং অবৈধ ভিসা সেবার বিজ্ঞাপনের বিরুদ্ধে তীব্র ক্র্যাকডাউন বা কঠোর অভিযান শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রশাসন সাধারণ জনগণকে এবং পর্যটকদের প্রতারণা ও শোষণ থেকে বাঁচতে এই ধরণের ভুয়া অনলাইন অফার এড়িয়ে চলার জন্য কঠোর সতর্কতা জারি করেছে।

ইউএইর সকল বাসিন্দা ও দর্শনার্থীকে ভিসা এবং রেসিডেন্সি সেবা শুধুমাত্র সরকারি বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নিতে বলেছে। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো অবিশ্বস্ত বিজ্ঞাপনে সাড়া না দিতে অনুরোধ করেছে। অননুমোদিত সেবার ওপর নির্ভর করলে আর্থিক ক্ষতি, ভুল তথ্য ও ব্যক্তিগত তথ্য চুরির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়।


সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, দ্রুত ভিসা, গ্যারান্টিড ভিসা বা বেশি ফির বিনিময়ে ত্বরিত সেবার প্রতিশ্রুতি দেওয়া অনলাইন বিজ্ঞাপন গুলো ভুয়া।

জিডিআরএফএ দুবাইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি বলেন, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার প্রতি আস্থা বজায় রাখা তাদের প্রধান অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, নিয়ম মেনে চললে কেউ হয়রানির শিকার হবেন না।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ টিম নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপ পর্যবেক্ষণ করছে। সন্দেহজনক কার্যক্রম ধরা পড়লেই দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এবং ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে বলে জানান।

জনগণের জন্য ভিসা বা রেসিডেন্সি সংক্রান্ত যেকোনো লেনদেনের আগে জিডিআরএফএ ওয়েবসাইটে বা আইসিপি পোর্টাল যাচাই করার পরামর্শ প্রদান করেছেন। ব্যক্তিগত তথ্য বা পাসপোর্ট কপি অপরিচিত এজেন্টদের দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। শতভাগ গ্যারান্টি, একদিনে ভিসা, সহজ প্রসেস এমন বিজ্ঞাপন দেখলে সরাসরি রিপোর্ট করারও আহবান জানান ।

সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্দেহ হলে জিডিআরএফএর অফিসিয়াল হটলাইন বা আমের সেন্টারে যেন যোগাযোগ করা হয়।

উল্লেখ্য যে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিসা অফার মানেই বৈধ নয়। সরকারি অনুমোদন ছাড়া প্রচার করলেই অ্যাকাউন্ট বন্ধ, জরিমানা এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে, বলেও জিডিআরএফএ পুনর্ব্যক্ত করেছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   দুবাই  অবৈধ  ভিসা  বিজ্ঞাপন  হুঁশিয়ারি  জিডিআরএফএ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: