পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয় : ডিএমপি কমিশনার

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, তাজিয়া মিছিলসহ সব ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চার স্তরবিশিষ্ট

2026-06-23T17:32:56+00:00
2026-06-23T17:32:56+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয় : ডিএমপি কমিশনার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৩২ পিএম 
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, তাজিয়া মিছিলসহ সব ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চার স্তরবিশিষ্ট সুদীর্ঘ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নিরাপaত্তাব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ক্রাইম সিন টিম, ডিবিসহ অন্যান্য বিশেষায়িত ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।’ 


তিনি বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চার স্তরবিশিষ্ট সুদীর্ঘ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান প্রধান সমাবেশস্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, রুফটপ ডিউটি মোতায়েন করেছি। হোসেনি দালান, ইমামবাড়াসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সমাবেশ স্থানগুলোকে ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র‍্যাব, সিটিটিসি এবং ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হয়েছে। ইমামবাড়া ও সমাবেশ স্থলগুলোতে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং ম্যানুয়েল চেকিং নিশ্চিত করা হবে। এ ছাড়া হোসেনি দালান ইমামবাড়ায় একটি অস্থায়ী সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পবিত্র আশুরা  নিরাপত্তাবলয়  ডিএমপি কমিশনার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: