সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

2026-06-23T16:47:26+00:00
2026-06-23T16:47:26+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংগৃহীত ছবি
চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হতে পারে।’ 


মন্ত্রীর বক্তব্যের একটি বিষয়ের ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা আছে— এই কথাটি নিয়ে কিছুটা ভুল ব্যাখ্যা হচ্ছে। এক বছর মানে হচ্ছে, যখন নির্বাচন শুরু হবে, তারপর থেকে এক বছর। কারণ আপনারা জানেন, আমাদের স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে এবং এর মধ্যে বিশেষ করে ইউনিয়নের সংখ্যাটা বিশাল।’

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, এই বিপুলসংখ্যক নির্বাচন শেষ করতে শুরু হওয়ার পর থেকে অন্তত এক বছর সময় লাগবে। মন্ত্রী যেহেতু বলছেন সেপ্টেম্বর-অক্টোবর অর্থাৎ বর্ষা শেষ হওয়ার পর; তার মানে ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে যদি এই প্রক্রিয়া শুরু হয়, তবে ২০২৭ সালের সেপ্টেম্বর-অক্টোবর বা ২০২৭ সালের শেষ নাগাদ এই নির্বাচনগুলো শেষ করার চেষ্টা করবে সরকার।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: