জামায়াতের মিছিল শেষে ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দৈনিক সকালের রিপোর্টারকে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। হামলায়

2026-06-23T16:29:56+00:00
2026-06-23T16:32:56+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জামায়াতের মিছিল শেষে ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:২৯ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৪:৩২ পিএম
ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর। সংগৃহীত ছবি
ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দৈনিক সকালের রিপোর্টারকে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত ওই সাংবাদিকের নাম মাহফুজুর রহমান শিশির। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন ওই এলাকায় মিছিলের আয়োজন করে।

মিছিলের পর কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। সাংবাদিকরা এই মন্তব্যের প্রতিবাদ করলে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘাতে রূপ নেয়।   

জামায়াত কর্মীরা শিশিরের কলার ধরে তাকে ঘুষি মারেন এবং তিনি রাস্তায় পড়ে গেলে কয়েকজন তাকে লাথিও মারেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

হামলার শিকার শিশির বলেন, জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার। আপনারা তো সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা? 

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন। 
তিনি বলেন, আমরা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করি না।

তিনি আরও বলেন, ফুটেজ দেখে আমরা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। কোনো বহিরাগত এর সঙ্গে জড়িত ছিল কি না- তাও আমরা তদন্ত করে দেখব। 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   ধানমন্ডি  জামায়াতের মিছিল  ‘দোসর’ আখ্যা  সাংবাদিক  মারধর 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: