ফিরহাদসহ ৭ শীর্ষ নেতাকে বহিষ্কার করল মমতার তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটতে না কাটতেই নজিরবিহীন কোন্দলে ভেঙে টুকরো হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাচ্যুত দল তৃণমূল কংগ্রেস। দলের অভ্যন্তরে

2026-06-23T20:14:49+00:00
2026-06-23T20:14:49+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফিরহাদসহ ৭ শীর্ষ নেতাকে বহিষ্কার করল মমতার তৃণমূল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:১৪ পিএম 
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ডান থেকে), ফিরহাদ হাকিম, রথীন ঘোষ ও অরূপ বিশ্বাস। ছবি: সংগৃহীত
বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটতে না কাটতেই নজিরবিহীন কোন্দলে ভেঙে টুকরো হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাচ্যুত দল তৃণমূল কংগ্রেস। দলের অভ্যন্তরে তৈরি হওয়া এই তীব্র বিদ্রোহ দমনে এবার চূড়ান্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কলকাতা পৌরসভার সাবেক মেয়র ফিরহাদ হাকিমসহ ৭ জন শীর্ষ হেভিওয়েট নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

Advertisement
বহিষ্কৃতদের তালিকায় ফিরহাদ হাকিম ছাড়াও রয়েছেন অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র ও সাবিনা ইয়াসমিন। এ ছাড়া রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া সাবেক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

এর আগে সোমবার (২২ জুন) রাতেই কালীঘাটের মূল দলীয় কার্যালয় থেকে এই নেতাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছিল। তবে সেই নোটিশের জবাব দেওয়ার ন্যূনতম সময় না দিয়েই দুপুরের মধ্যে তাদের বহিষ্কারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের অন্দরের খবর অনুযায়ী, বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর থেকেই দলে ভাঙন শুরু হয়। একে একে প্রায় দুই ডজন আলোচিত নেতা ও লোকসভার সংসদ সদস্য (এমপি) দল ছাড়লে অস্তিত্ব সংকটে পড়ে তৃণমূল। দলছুট নেতাদের বড় অংশের অভিযোগ— মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র ও ভুল সিদ্ধান্তের কারণেই আজ দলের এই দশা। 


সোমবার (২২ জুন) নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বিক্ষুব্ধ নেতারা ‘আসল তৃণমূল’ ব্যানারে এক বিশেষ অধিবেশনের আয়োজন করেন। সেখানে মমতা ও অভিষেককে সম্পূর্ণ বাদ দিয়ে একটি সমান্তরাল ‘জাতীয় কর্মসমিতি’ ঘোষণা করা হয়।  

বিদ্রোহী এই কমিটির নতুন চেয়ারপারসন করা হয় হাওড়ার বিধায়ক ও মমতার একসময়ের অত্যন্ত স্নেহধন্য নেতা অরূপ রায়। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় সাধারণ সম্পাদকের দায়িত্ব। 

সংবাদ সম্মেলনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও জাভেদ খানের মতো শীর্ষ নেতারা তাদের এই ‘আসল’ তৃণমূলের সঙ্গে আছেন। এমনকি সংবাদ সম্মেলনের মঞ্চে ঋতব্রতের পাশে অরূপ রায়, সাবিনা ইয়াসমিন ও স্নেহাশিস চক্রবর্তীদের সশরীরে উপস্থিত থাকতে দেখা যায়।

একসময়ের ছায়াসঙ্গী ও বিশ্বস্ত সেনাপতিদের এমন প্রকাশ্য বিদ্রোহের পরই মূলত অ্যাকশনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বহিষ্কারের পর পশ্চিমবঙ্গে তৃণমূলের ভাঙন এখন আনুষ্ঠানিক রূপ নিল। আগামী দিনে এই বহিষ্কারের তালিকায় আরও অনেক বড় নাম যুক্ত হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ফিরহাদ হাকিম  বহিষ্কার  মমতা  তৃণমূল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: