জর্ডান ম্যাচে বিশ্রাম পেতে পারেন মেসি

সময়ের আলো ডেস্ক

খেলা

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের নকআউটের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জর্ডানের পরাজয়ে ‘জে’

2026-06-23T23:43:47+00:00
2026-06-23T23:43:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
জর্ডান ম্যাচে বিশ্রাম পেতে পারেন মেসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৪৩ পিএম 
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের নকআউটের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জর্ডানের পরাজয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিজেদের করে নিয়েছে আলবিসেলেস্তেরা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি লিওনেল মেসির দলের জন্য রূপ নিয়েছে কেবলই আনুষ্ঠানিকতায়।

আর এই স্বস্তির সুযোগ পুরোদমে কাজে লাগাতে চান আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে মূল একাদশে বড় ধরনের রদবদল এনে দলের বেঞ্চের শক্তি ও নতুন খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

আর্জেন্টিনার কোচ বলেন, ‘যোগ্যতা অর্জন আমাদের পরিকল্পনা বদলে দেয় না। দুই ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই সেটিতে খুশি। এখন আমরা পরিস্থিতি বিশ্লেষণ করবো। যেসব খেলোয়াড় সুযোগ পাওয়ার যোগ্য, তাদের অধিকাংশকেই মাঠে নামানো। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা সেটি করবো।’


অস্ট্রিয়ার বিপক্ষে গত ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন একচ্ছত্রভাবে নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। দুই ম্যাচে একাই ৫ গোল করেছেন তিনি। নকআউট নিশ্চিত থাকায় জর্ডানের বিপক্ষে মেসিকে পুরো সময় খেলানোর ঝুঁকি নাও নিতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

এদিকে, চোট নিয়ে বিশ্বকাপ শুরু করা নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলেছেন। জর্ডানের বিপক্ষে তাদের আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে, যাতে নকআউট পর্বের আগে ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে পান।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   জর্ডান  বিশ্রাম  মেসি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: