‘মেসি সর্বকালের সেরা’ মন্তব্যটি ভুয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান বিশ্বকাপের উত্তাপের মাঝেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল

2026-06-24T01:22:39+00:00
2026-06-24T02:02:09+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
‘মেসি সর্বকালের সেরা’ মন্তব্যটি ভুয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:২২ এএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ২:০২ এএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
চলমান বিশ্বকাপের উত্তাপের মাঝেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়া মন্তব্যটিকে সম্পূর্ণ 'ভুয়া' ও 'বানোয়াট' বলে উড়িয়ে দিয়েছেন খোদ দ্য ফেনোমেনন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি লিওনেল মেসিকে কখনোই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে কোনো মন্তব্য করেননি।

বিষয়টি বন্ধুর উদ্দেশে রোনালদো বলেন, ‘মেসি সর্বকালের সেরা— এই কথার মানে কী?’ প্রশ্ন শুনে হাস্যরসের সঙ্গেই পুরো ঘটনার ব্যাখ্যা দেন রোনালদো। 

তিনি জানান, নিজের নামে এমন মন্তব্য ছড়িয়ে পড়তে দেখে তিনিও সাধারণ মানুষের মতোই বিস্মিত হয়েছিলেন, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।’

রোনালদোর ভাষায়, ‘আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।’

রোনালদোর নামে প্রচারিত সেই বহুল আলোচিত উক্তিটি ছিল— ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’


খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও খুব অল্প সময়ের মধ্যেই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধিরা। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওই সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি।

সেই বার্তায় রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’

সময়ের আলো/কেএইচও/এসএকে


  বিষয়:   মেসি  মন্তব্য  ফুটবল  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: