কেরানীগঞ্জে কাগজের গোডাউনের আগুন, ২০ কোটি টাকার ক্ষতির দাবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় একটি কাগজের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ

2026-06-24T08:52:31+00:00
2026-06-24T08:52:31+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে কাগজের গোডাউনের আগুন, ২০ কোটি টাকার ক্ষতির দাবি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৫২ এএম 
কাগজের গোডাউনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। ছবি : সময়ের আলো
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় একটি কাগজের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে গোডাউনের বিপুল পরিমাণ কাগজ ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। মালিকপক্ষের দাবি তার প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বনগ্রাম এলাকায় অবস্থিত ‘রুবেল অ্যান্ড সন্স’ নামের একটি কাগজের গোডাউনে আগুনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউনটির পাশেই একটি নতুন কারখানার নির্মাণ কাজ চলছিল। সেখানে ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি ছিটকে এসে কাগজের উপর পড়লে সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারখানার শ্রমিকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণভাবে ওয়েল্ডিংয়ের কাজ না করতে তাদেরদের একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করা হয়।

গোডাউনের মালিক রুবেল হোসেন বলেন, পাশের নির্মাণাধীন কারখানায় অসচেতনভাবে ওয়েল্ডিংয়ের কাজ করার কারণেই তার গোডাউনে আগুন লাগে। এতে করে তার ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।


রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে গোডাউনে বিপুল পরিমাণ কাগজ ও প্লাস্টিকজাতীয় সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি এলাকায় পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

তিনি বলেন, প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক জানান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ উল মাহমুদকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খানকে সদস্য করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কেরানীগঞ্জে  কাগজের গোডাউন  আগুন  ক্ষতি  দাবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: