নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানসহ চালক

2026-06-24T08:25:01+00:00
2026-06-24T08:27:17+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৫ এএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৮:২৭ এএম
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ কিশোর। ছবি : সময়ের আলো
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিনকে (৪০) আটক করেছে।  

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৭)।


পুলিশ সূত্রে জানা যায়, কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। বারীপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভুঁইয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালক মহিউদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নোয়াখালী  পিকআপ-মোটরসাইকেল  সংঘর্ষ  কিশোর  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: