ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতি হতো গাজার মতো : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।তিনি বলেন,দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তেহরান কোনো অবস্থাতেই

2026-06-24T10:41:26+00:00
2026-06-24T10:41:26+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতি হতো গাজার মতো : পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৪১ এএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তেহরান কোনো অবস্থাতেই আলোচনা করবে না। এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত।

মঙ্গলবার (২৩ জুন) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

পেজেশকিয়ান বলেন, ‘আমাদের আত্মরক্ষার জন্য যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত। তারা বৃদ্ধ বা শিশু— কাউকেই রেহাই দিত না।’ 


তিনি আরও বলেন, ‘আমরা কোনো পরিস্থিতিতেই, কারো সঙ্গে, কখনোই আমাদের প্রতিরক্ষা সক্ষমতার বিষয় নিয়ে আলোচনা করব না।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পক্ষগুলোর মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো কথাই উল্লেখ নেই।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ক্ষেপণাস্ত্র  ইরান  গাজা  পেজেশকিয়ান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: