কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

মোংলা সংবাদদাতা

সারাদেশ

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪

2026-06-24T11:34:26+00:00
2026-06-24T11:34:26+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
মোংলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৩৪ এএম 
সংগৃহীত ছবি
মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আটককৃতরা হলেন, হাসান শিকদার, সবুজ মণ্ডল, রবিউল হাসান পিথিল এবং নূর নবী হোসেন পিয়েল।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকার মার্কেট এলাকায় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী জড়ো হন। রাতে সেখানে ২৫-৩০ জন মিলে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। এ সময় বাকিরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পেছনে আর কারা জড়িত ছিলেন, তা শনাক্ত করতে গোপনে তদন্ত ও অভিযান চালাচ্ছে পুলিশ।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর ছিল। সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মোংলা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কেক কাটা  যুবলীগ  ছাত্রলীগ  নেতাকর্মী আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: