চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের পর চলছে ডাম্পিংয়ের কাজ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার

2026-06-24T12:37:28+00:00
2026-06-24T12:37:28+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের পর চলছে ডাম্পিংয়ের কাজ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম 
৬টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। 


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পরে শিবগঞ্জ থেকে ২টি ও নাচোল থেকে আরও ১টি ইউনিট আসে। তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, ‘আগুন ‍নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।’

সময়ের আলো/মহু


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  নিউ মার্কেট  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: