খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ সদস্য নিহত, অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭

2026-06-24T22:05:41+00:00
2026-06-24T22:05:41+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ সদস্য নিহত, অস্ত্রসহ আটক ১
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:০৫ পিএম 
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেলসহ মংসানু মারমা নামে একজনকে  আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ববিন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়।

রামগড় উপজেলায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তৈকাথান এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের সময় সেখানে অবস্থানরত ইউপিডিএফ সদস্যরা গুলি ছোড়ে বলে দাবি করা হয়।

আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে এক ব্যক্তি নিহত হন। এ সময় মংসানু মারমা নামে এক ইউপিডিএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়, বলেও জানান তিনি। 


এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফ'র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুজন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে।

দীঘিনালা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। 

সময়ের আলো/আতা


  বিষয়:   খাগড়াছড়ি  ইউপিডিএফ  নিহত  অস্ত্র  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: