জামালপুরে লাগেজের ভেতরে লাশ উদ্ধারের রহস্য উন্মোচন, গ্রেফতার ৬

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে লাগেজের ভেতরে লাশ উদ্ধার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত ওই ব্যক্তির নাম নায়েব আলী(৩৫)।

2026-06-24T21:18:27+00:00
2026-06-24T21:18:27+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
জামালপুরে লাগেজের ভেতরে লাশ উদ্ধারের রহস্য উন্মোচন, গ্রেফতার ৬
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:১৮ পিএম 
গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি : সময়ের আলো
জামালপুরে লাগেজের ভেতরে লাশ উদ্ধার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত ওই ব্যক্তির নাম নায়েব আলী(৩৫)। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন। হত্যার পর ঘাতকেরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৪ জুন) বিকেলে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।

পংকজ দত্ত জানান, গত ২৩ জুন মধ্যরাতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডেফলা ব্রিজ এলাকায় একটি ধান খেতে লাগেজ বন্দি অবস্থায় নায়েব আলীর মরদেহ পাওয়া যায়। পরে নিহত নায়েব আলীর ছেলে মো. মমিন বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোর রাতে মেলান্দহ উপজেলার চাকদহ সর্দারবাড়ী এলাকার বাসিন্দা মো. নাহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল ইসলাম জানান, তিনি ১০ হাজার টাকার প্রয়োজনে অটোরিক্সা চুরির পরিকল্পনা করেন। পরে কয়েকজন সহযোগীদের নিয়ে তিনি গত ২১ জুন রাতে যাত্রী সেজে নায়েব আলীর অটোরিকশা উঠেন এবং তাকে হত্যা করে তার অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ খুলে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করেন।


এরপর পিবিআই জেলার বিভিন্ন অটোরিক্সার দোকানে অভিযান পরিচালনা করে একটি মোবাইল ফোন ও খোয়া যাওয়া অটোরিক্সার ৪টি ব্যাটারি, ১টি কন্ট্রোলার, ৩টি চাকা, মোটর ডিপেন্সিয়াল, ২টি সকেট বাম্পার, অটোরিক্সার সামনের গ্লাসসহ লোহার বডির বিভিন্ন কাটা অংশ উদ্ধার করে। এ সময় চোরাই মালামাল ক্রয়ের সঙ্গে জড়িত থাকায় সোলাইমান কবির (৫০), শফিকুল ইসলাম (৪১), আব্দুল কাদের (৫৬), রাসেল হোসেন (৩৪) ও সাগর পাশা (২৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নাহিদুল ইসলামের অন্য সহযোগীদের এখনও গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পংকজ দত্ত আরও বলেন, পিবিআই মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার করে তাদের কর্মদক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   জামালপুর  লাশ  উদ্ধার  রহস্য  উন্মোচন  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: