জামালপুরে লাগেজের ভেতর মিলল যুবকের মরদেহ

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় লাল রঙের লাগেজের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ জুন) রাত

2026-06-23T15:41:56+00:00
2026-06-23T15:41:56+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামালপুরে লাগেজের ভেতর মিলল যুবকের মরদেহ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৪১ পিএম 
মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ছবি : প্রতীকী
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় লাল রঙের লাগেজের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১টায় উপজেলার চর পুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় একটি পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 


স্থানীয়রা জানায়, রাতে বেনুয়ার চর এলাকার চাষি আলমাস তার মাছের প্রজেক্ট দেখতে আসেন। এ সময় রাস্তার পাশে ঝুপড়ির ভেতর একটি লাল রঙের লাগেজ দেখতে পান তিনি। পরে বিষয়টি অবহিত করা হলে পুলিশ এসে লাগেজ খুলে তার ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, ‘মরদেহটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে, এটি বেশ কয়েক দিন আগের ঘটনা। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   জামালপুর  যুবক  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: