জামালপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষার্থী নিহত

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইউসুফ (১৫) নামের এক মাদরাসা

2026-06-21T23:09:50+00:00
2026-06-21T23:09:50+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামালপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষার্থী নিহত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:০৯ পিএম 
সংগৃহীত ছবি
দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইউসুফ (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। 

রোবারবার (২১ জুন) বিকেলে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের টনকী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার মো. ফুল্লুমিয়ার ছেলে।


জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, কিছুটা মানসিক প্রতিবন্ধী ওই কিশোর টনকী বাজার নূরাণী মাদরাসায় হেফজ শাখায় লেখাপড়া করতেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  ট্রেনে কাটা  মাদরাসা শিক্ষার্থী  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: