চান্দিনায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন বিকেলে তাকে

2026-06-21T22:58:13+00:00
2026-06-21T22:58:13+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
চান্দিনায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৫৮ পিএম 
নাজমুল হক বাপ্পি। ছবি : সংগৃহীত
কুমিল্লার চান্দিনা উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে শনিবার বিকেলে তাকে আটক করা হয়। 

গ্রেফতার শিক্ষকের নাম নাজমুল হক বাপ্পি (২১)। তিনি নেত্রকোনা জেলা সদর উপজেলার মনকানদিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় বড়করই হাজী আব্দুল বারী হাফিজিয়া এতিমখানার নাজেরা বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষক নাজমুল হক শিশুটিকে একটি কক্ষ ঝাড়ু দিতে বলেন। কক্ষ ঝাড়ু দেওয়া শেষে শিশুটি গোসল করতে গেলে অভিযুক্ত শিক্ষক সেখানে গিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করেন। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক বাপ্পীকে আটক করে।


এ ঘটনায় শিশুটির বাবা চান্দিনা থানায় মামলা করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ শিক্ষককে আটক করে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই


  বিষয়:   চান্দিনা  মাদরাসা ছাত্র  বলাৎকার  শিক্ষক গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: