খাগড়াছড়িতে আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেফতার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার

2026-06-24T22:07:45+00:00
2026-06-24T22:07:45+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেফতার
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:০৭ পিএম 
খাগড়াছড়িতে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার পুলিশ বাবুছড়া, মেরুং ও বোয়ালখালী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দীপায়ন বড়ুয়া (৪০), বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সেন (৪৫) এবং মেরুং উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম (৫০)।


দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার তিনজনই ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের করা হয়েছিল।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   খাগড়াছড়ি  আওয়ামী লীগ  যুবলীগ  নেতা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: