ফরিদপুরে হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার একটি গ্রামীণ সড়ক থেকে পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক যুবকের হাত-পা

2026-06-25T12:43:59+00:00
2026-06-25T12:53:13+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
ফরিদপুরে হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৪৩ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ১২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার একটি গ্রামীণ সড়ক থেকে পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক যুবকের হাত-পা কাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে স্থানীয়রা সড়কের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সালথা বাজার থেকে বাড়ি ফিরছিলেন পান্নু ফকির। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে এবং হাত-পা কেটে নির্মমভাবে হত্যা করে।

পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে পার্শ্ববর্তী পাটক্ষেতে কুপিয়ে হত্যা করার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রেখে যায়। তার শরীরে হাত-পা কাটাসহ অসংখ্য গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

সালথা থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে একাধিক টিম কাজ করছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ফরিদপুর  হাত-পা  কাটা  যুবক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: