জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ঘুসিতে যুবকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ঘুসিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর

2026-06-25T11:32:14+00:00
2026-06-25T16:37:08+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ঘুসিতে যুবকের মৃত্যু
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৩২ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৪:৩৭ পিএম
ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ঘুসিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরেক চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে এবং অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ বিরোধের জেরে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুসি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।


ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জমি  বিরোধ  ঘুষি  যুবক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: