মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত-১০

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এ সময় শতাধিক ককটেল

2026-06-15T14:21:02+00:00
2026-06-15T14:21:02+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত-১০
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২১ পিএম   (ভিজিট : ১১)
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : সময়ের আলো
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এছাড়াও ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম পাওয়া গেছে। বাকিদের নাম পাওয়া যায়নি। আহতরা মাদারীপুর জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। ১২টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। একই সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় পক্ষই একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   মাদারীপুর  আধিপত্য বিস্তার  দুইপক্ষের সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: