অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও সংরক্ষণের দায়ে দুটি খাবার হোটেলের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ

2026-10-29T21:43:57+00:00
2026-10-29T21:43:57+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৪৩ পিএম 
সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ছবি : সময়ের আলো
মানিকগঞ্জের সিংগাইরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও সংরক্ষণের দায়ে দুটি খাবার হোটেলের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। অভিযানে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার নাছির উদ্দিন ও মাসুদ রানার খাবার হোটেল ও রেস্টুরেন্টে পুরোনো তেল, বাসি খাবার এবং নোংরা পরিবেশের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাদের জরিমানা করা হয়। এর মধ্যে নাছির উদ্দিনকে ২ হাজার টাকা এবং মাসুদ রানাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   অস্বাস্থ্যকর পরিবেশ  খাবার বিক্রি  ব্যবসায়ীকে জরিমানা  সিংগাইর  মানিকগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: