প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ পিএম
তাহের কাজীপাড়া এলাকায় আছর মোল্লা ও সিরাজুল মোল্লার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীতরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষকের দুইটি টিনের বসতঘর ও একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় গোয়ালঘরে থাকা একটি গরু পুড়ে মারা যায়। এছাড়া সংরক্ষিত ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে পরিবার দুটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়া এলাকায় আছর মোল্লা ও সিরাজুল মোল্লার বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরগুলোর ভেতরে থাকা সংরক্ষিত ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এসময় গোয়ালঘরে থাকা একটি গরু মারা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইয়াহিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সময়ের আলো/এনএন