প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:২৯ পিএম
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট । ছবি : সংগৃহীতগাজীপুরের কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ ব্যক্তিরা হলেন রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও এক বছর বয়সী শিশু মো. রহিম। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ এবং ১৮ বছর বয়সী রোজিনা ও শিশু রহিমের প্রত্যেকের শরীরের ১ শতাংশের কম পুড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে জানান, আগুনে দগ্ধ পাঁচজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণেও রাখা হয়েছে।
সময়ের আলো/এসকে