শহিদুল সভাপতি, হাসনাত সম্পাদক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির (চমেসাস) ত্রিবার্ষিক নির্বাচনে শহিদুল ইসলাম সভাপতি ও আবুল হাসনাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (২৯ অক্টোবর)

2026-10-29T21:14:30+00:00
2026-10-29T21:14:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
চমেসাস নির্বাচন
শহিদুল সভাপতি, হাসনাত সম্পাদক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:১৪ পিএম 
শহিদুল ইসলাম ও আবুল হাসনাত। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির (চমেসাস) ত্রিবার্ষিক নির্বাচনে শহিদুল ইসলাম সভাপতি ও আবুল হাসনাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর লাভলেইনস্থ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন সমবায় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি মো. শফিউল আলম। 

নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি মাহবুবুল মাওলা রিপন, কোষাধ্যক্ষ দিদারুল হক, ব্যবস্থাপনা সদস্য এস এম সাইফুদ্দিন তুহিন,মো. আবদুল করিম। 

নির্বাচনে ছয়টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরবর্তী সাধারণ সভায় বক্তব্য দেন চমেসাসের সাবেক নেতা ওসমান গণি মনসুর, শামসুল হক হায়দরী ও মোহাম্মদ শাহনওয়াজ এবং বিএফইউজে নেতা শামসুদ্দিন হারুন ও হোসাইন দিদার। এ ছাড়া বিদায়ী কমিটির সভাপতি মুস্তফা নঈম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য দেন।

সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সমাজসেবা কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস ও সদস্য সাইফুল্লাহ চৌধুরীও বক্তব্য রাখেন।

বক্তারা সমবায়ের নীতি ও আদর্শ অনুসরণ করে চমেসাসের সদস্যদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   চমেসাস নির্বাচন  শহিদুল সভাপতি  হাসনাত সম্পাদক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: