হাকিমপুরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত সুমন (৩৯), ফরহাদ হোসেন বাবু (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার

2026-10-29T20:54:49+00:00
2026-10-29T20:54:49+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাকিমপুরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
হিলি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৪ পিএম 
গ্রেফতার আসামিরা। ছবি : সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত সুমন (৩৯), ফরহাদ হোসেন বাবু (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রেস ব্রিফিং-এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম। 

গ্রেফতার আসামিরা হলেন, থানার খট্রামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সুমন ও একই ইউনিয়নের বলরামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফরহাদ হোসেন বাবু। হাকিমপুর থানা জিআর মামলা ৩৪৬/১৭ ও সিআর মামলা ৭০/২৪। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম জানান, মাদকবিরোধী ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। 

আইনি প্রক্রিয়াশেষে বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

সময়ের আলো/এনএন 
  বিষয়:   হাকিমপুর  ওয়ারেন্টভুক্ত  আসামি  গ্রেফতার  দিনাজপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: