পাঁচবিবিতে ৮৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ (বিজিবি)। বিজিবি জানায়,

2026-10-29T22:05:30+00:00
2026-10-29T22:05:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাঁচবিবিতে ৮৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম 
তুলসীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ (বিজিবি)। বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের তত্ত্বাবধানে পাঁচবিবি থানার বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি শুরু করে। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বিশাল আকৃতির একটি খণ্ডিত অংশ উদ্ধার করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারীরা।

পরে নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক স্থানে মূর্তিটির ওজন পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা। মূর্তিটির কষ্টিপাথরের সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদফতরের সংশ্লিষ্ট দফতর থেকে সনদ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা এজাহার করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পাঁচবিবি  ৮৫ লাখ টাকা  কষ্টিপাথর  মূর্তি উদ্ধার  জয়পুরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: