গৌরনদীতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদীতে গাছ কাটার সময় চাপা পড়ে আব্দুস সালাম তালুকদার (৪৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার

2026-10-29T22:12:49+00:00
2026-10-29T22:12:49+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
গৌরনদীতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:১২ পিএম 
গৌরনদী মডেল থানা। ছবি : সংগৃহীত
বরিশালের গৌরনদীতে গাছ কাটার সময় চাপা পড়ে আব্দুস সালাম তালুকদার (৪৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম পার্শ্ববর্তী নলচিড়া ইউনিয়নের কলবাড়িয়া গ্রামের মৃত হাচেন তালুকদারের ছেলে।

বাটাজোর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আকবর প্যাদা জানান, বৃহস্পতিবার সকালে বাসুদেবপাড়া গ্রামের মহোর উদ্দিন হাওলাদারের বাড়িতে গাছ ক্রেতা স্বপনের কেনা একটি আমগাছ কাটছিলেন শ্রমিক আব্দুস সালাম। গাছটি কাটার পর হেলে পড়লে অসাবধানতাবশত সেটির নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিটুল কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গৌরনদী  গাছচাপা  শ্রমিকের মৃত্যু  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: