এই সেই আমার বান্ধবীরা

আনন্দ সময়

ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নিজের রূপ আর অভিনয়ের

2026-06-25T13:35:31+00:00
2026-06-25T13:35:31+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আনন্দ সময়
অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা
এই সেই আমার বান্ধবীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৩৫ পিএম 
বান্ধবীদের সঙ্গে দিলারা হানিফ পূর্ণিমা। সংগৃহীত ছবি
ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নিজের রূপ আর অভিনয়ের জাদুতে দর্শক মহলকে মুগ্ধ করে রেখেছেন তিনি।    

তার দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং সময়ের সঙ্গে নিজেকে নতুন নতুন রূপে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্নধর্মী ও আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী। ভিডিওটিতে তিনি কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন ও সাবলীল মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে।             

ভিডিও শেয়ার করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, এই সেই আমার বান্ধবীরা। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।


ভিডিওটিতে দেখা যায়, একটি খোলামেলা ও সবুজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার পরনে রয়েছে আকর্ষণীয় একটি কমলা ও কালো রঙের সুতি শাড়ি, চোখে কালো সানগ্লাস এবং গলায় জমকালো গহনা। সেখানে একে একে নারীরা এসে তার সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন। তাদের পরনে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী সাধারণ সালোয়ার-কামিজ ও শাড়ি।   

ভিডিওর একপর্যায়ে বান্ধবীদের সঙ্গে পূর্ণিমার খুনসুটি ও হাসির রোল পড়ে যায়। এক নারীর সঙ্গে ইয়ার্কি করতে করতে জড়িয়ে ধরার মুহূর্তটি ছিল বেশ আবেগঘন। পূর্ণিমার এমন সাধারণ ও অমায়িক ব্যবহার নেটিজেনদের বেশ প্রশংসা কুড়াচ্ছে।  


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   পূর্ণিমা  ঢালিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: