একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে ডাকাতিয়া নদীর পাড় এলাকায় একই পরিবারের চার সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা

2026-06-25T14:22:06+00:00
2026-06-25T14:22:06+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:২২ পিএম 
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে ডাকাতিয়া নদীর পাড় এলাকায় একই পরিবারের চার সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় তিনজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকার বাসিন্দা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামাল হোসেনের পরিবারের সদস্যরা ডাকাতিয়া নদীর পাড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ ও পরিস্থিতি টের পেয়ে সেখানে যান। পরে তারা পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে এক ভাসমান ফল বিক্রেতাকে স্থানীয়রা আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


অন্যদিকে, গণপিটুনিতে আহত অভিযুক্তকেও পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলার পেছনের রহস্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   পরিবার  হত্যা  অভিযুক্ত আটক 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: