সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় বাবর-গউছসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও

2026-06-25T15:45:36+00:00
2026-06-25T15:58:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় বাবর-গউছসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৩:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ ৯ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার মোট ১২ আসামির মধ্যে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। অপর আসামি হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত আসামিরা সন্তোষ প্রকাশ করেন।


উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের এক জনসভায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় স্থানীয় যুবলীগ নেতা নূরুল হক নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সুরঞ্জিত  হত্যাচেষ্টা  মামলা  আদালত  মৃত্যুদণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: