কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গরু ও বিপুল পরিমাণ কসমেটিকসহ প্রায় ২৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে ২২ বিজিবি ব্যাটালিয়ন কুড়িগ্রাম।
বুধবার (২৪ জুন) ভোরের দিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীন ধলডাঙ্গা বিওপির সীমান্ত এলাকার মাস্টারপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘সীমান্তে পুশইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সীমান্ত অপরাধ মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি প্রতিটি বিওপি থেকে বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’
সময়ের আলো/মহু