সৌদি আরবে ৫৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাঁচ হাজার ৫০০ জনের বেশি পাকিস্তানি ভিক্ষুককে আটক করেছে সৌদি আরব। একইভাবে সংযুক্ত আরব আমিরাতও ভিক্ষাবৃত্তিতে জড়িত পাকিস্তানি নাগরিকদের নিয়ে

2026-06-25T20:38:57+00:00
2026-06-25T20:38:57+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরবে ৫৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
পাঁচ হাজার ৫০০ জনের বেশি পাকিস্তানি ভিক্ষুককে আটক করেছে সৌদি আরব। একইভাবে সংযুক্ত আরব আমিরাতও ভিক্ষাবৃত্তিতে জড়িত পাকিস্তানি নাগরিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।

গত সোমবার পাকিস্তানের জাতীয় সংসদে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন-সংক্রান্ত এক বিস্তৃত আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

সংসদে বক্তব্যে তালাল চৌধুরী বলেন, বারবার বলা হয়, আপনারা লোকজনকে ফেরত পাঠান। এতে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু যদি আমাদের বন্ধুপ্রতিম দেশ সৌদি আরব পাঁচ হাজার ৫০০ ভিক্ষুককে আটক করে বলে যে, এরা পাকিস্তান থেকে এসেছে, তাহলে আমরা কী করব?

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতও ভিক্ষাবৃত্তিতে জড়িত পাকিস্তানি নাগরিকদের বিষয়ে ইসলামাবাদের কাছে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে।


চৌধুরী বলেন, যদি সংযুক্ত আরব আমিরাতও আমাদের কাছে প্রশ্ন তোলে যে, এসব ভিক্ষুক কোথা থেকে এসেছে, তাহলে আমাদের কী করা উচিত?

তার এই মন্তব্যের পর পাকিস্তানে সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্র ও অবৈধ অভিবাসন নেটওয়ার্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলো এসব বিষয় নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

উল্লেখ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কয়েক লাখ পাকিস্তানি প্রবাসী বসবাস করেন। দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।


সময়ের আলো/আআ


  বিষয়:   সৌদি আরব  পাকিস্তান  ভিক্ষুক  আটক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: