৬০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।বৃহস্পতিবার (২৫ জুন)

2026-06-25T21:21:45+00:00
2026-06-25T21:21:45+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
৬০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:২১ পিএম 
ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে টেকনাফ  কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা  অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে তাদের কাছ থেকে  ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার  ইয়াবা উদ্ধার করা হয়।


পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়। এবং আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ইয়াবা  নারী  মাদককারবারি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: