চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ব্যক্তিগত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা

2026-06-25T22:44:26+00:00
2026-06-25T22:44:26+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
শিক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ব্যক্তিগত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, খাবার সরবরাহকারী ও অনলাইন শপিং পরিবহনসহ অন্যান্য সরকারি যানবাহন) ছাড়া অন্য কোনো যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব মূল ফটক বন্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র অথবা ব্যাংক স্লিপ সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের উত্তর ও দক্ষিণ ক্যাম্পাস-সংলগ্ন আবাসিক এলাকায় যাতায়াতে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।


ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সময়ের আলো/আতা


  বিষয়:   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  বহিরাগত  প্রবেশ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: