চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা দুজন হলেন, নোয়াখালীর সদর উপজেলার সাকিব এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি এলাকার হৃদয় মিয়া (২৫)।
নগরীর ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেইনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় আটকা পড়ে দুই শ্রমিক। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
সময়ের আলো/জোই