প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই : মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রশাসনের দলীয় রাজনীতি করার কোনো

2026-06-26T20:30:07+00:00
2026-06-26T23:52:11+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
রাজনীতি
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই : মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:৩০ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ১১:৫২ পিএম
ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রশাসনের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। তারা দেশের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থেকে জনগণের জন্য কাজ করবেন।

শুক্রবার (২৬ জুন) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আমাদের নেতা তারেক রহমান জনগণের অধিকারের রাজনীতি করেন। পলাশের সাধারণ মানুষ অতীতেও যেভাবে বিএনপিকে ভালোবেসেছে, তা আমরা মনে রেখেছি। দেশের মানুষ অত্যন্ত সহজ-সরল, তারা কোটি কোটি টাকা চায় না, তারা শুধু তাদের মৌলিক অধিকার ও শান্তি চায়।


সাবেক এই মন্ত্রী বিদায়ী আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী সরকার ও তাদের নেতৃবৃন্দ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আপনাদের বুঝতে হবে, দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য একটি প্রকৃত জনগণের সরকার প্রয়োজন, যা সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করবে। আমরা সেই লক্ষ্যেই আপনাদের পাশে দাঁড়িয়েছি।

ড. মঈন খান স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, জনগণের সমর্থন ছাড়া শুধুমাত্র গায়ের জোরে বা বন্দুকের নলে কোনো সরকার টিকে থাকতে পারে না। আপনারা যে বিশ্বাস ও সমর্থন আমাদের প্রতি দেখিয়েছেন, আমি ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত থেকে তার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। সব সমস্যা হয়তো একদিনে সমাধান সম্ভব নয়, তবে পর্যায়ক্রমে আমরা প্রতিটি সমস্যার সমাধান করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের অনুষ্ঠানে সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ অনেকে। 

আলোচনা সভা শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রশাসন  দলীয় রাজনীতি  ড. মঈন খান  নরসিংদী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: