দাঁতের চিকিৎসা চলাকালে ভূমিকম্প, রোগীকে নিয়ে ছুটলেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশজুড়ে ক্ষয়ক্ষতির হিসাব চলছে। এরই মধ্যে দেশটির একটি ক্লিনিকের সিসিটিভি ফুটেজে ভূমিকম্পের সময়ের

2026-06-26T20:40:17+00:00
2026-06-26T20:40:17+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দাঁতের চিকিৎসা চলাকালে ভূমিকম্প, রোগীকে নিয়ে ছুটলেন চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:৪০ পিএম 
ভেনেজুয়েলায় ভূমিকম্পের সময় একটি ক্লিনিকের সিসিটিভি ফুটেজে আতঙ্কের চিত্র। ছবি : ভিডিও থেকে নেওয়া
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশজুড়ে ক্ষয়ক্ষতির হিসাব চলছে। এরই মধ্যে দেশটির একটি ক্লিনিকের সিসিটিভি ফুটেজে ভূমিকম্পের সময়ের আতঙ্কের চিত্র ধরা পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন দন্ত্যচিকিৎসক একজন রোগীর চিকিৎসা করছিলেন। হঠাৎ পুরো কক্ষ কেঁপে উঠলে চিকিৎসক ও রোগী দ্রুত কক্ষ থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

Advertisement
এদিকে, দুই দফার শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো হতাহতদের এই তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভূমিকম্পে লা গুয়াইরার প্রধান হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চিকিৎসকদের খোলা রাস্তা ও ফুটপাতে আহতদের জরুরি চিকিৎসাসেবা দিতে হচ্ছে।

এছাড়া, যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে সব ধরনের টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ রয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ভূমিকম্প  দাঁত  চিকিৎসা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: